বিটরুট খাওয়ার উপকারিতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিটরুট খাওয়ার উপকারিতা
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



বিটরুট খাওয়ার উপকারিতা

বিদেশি সবজি বিটরুট নিয়মিত খাওয়ার অভ্যাস থাকা জরুরি। কেন না বেগুনি রঙের এ সবজিতে লুকিয়ে রয়েছে নানা উপকারী গুণ, এমনই বলছেন বিশেষজ্ঞরা।

ইতিহাস থেকে জানা যায়, প্রাচীন গ্রিক ও রোমানরা বিভিন্ন রোগের হাত থেকে নিস্তার পেতে নিয়ম করে বিট খেতেন। কেন জানেন? কারণ বিটে রয়েছে প্রচুর পরিমাণে ফোলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, আয়রন এবং ভিটামিন সি।

পুষ্টিগুণ পেতে বিট রুট সালাদ করে খেতে পারেন। কিংবা শরবত করেও খাওয়া যায় এটি। পুষ্টিবিদদের মতে, বিটের তৈরি শরবত পটাসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি সিক্সের বিশাল ভাণ্ডার।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই রস দারুণ কাজ করে। এছাড়া যাদের কোষ্ঠ্যকাঠিন্যের সমস্যা রয়েছে, হাড়ে ক্যালশিয়ামের ঘাটতি রয়েছে তাদের নিয়মিতই বিটরুটের রস খাওয়া প্রয়োজন।

এতে রয়েছে ভিটামিন এ ও ক্যারোটিন। তাই চোখ ও রেটিনার স্বাস্থ্য ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখতে পারে বিটরুট।

বিটে বিটেইন ও ট্রিপটোফোন উপাদান মন ভালো রাখতে সাহায্য করে। যারা ডিপ্রেশন বা দুশ্চিন্তায় ভোগেন তারা ডায়েট লিস্টে বিটের রস নিশ্চিন্তে রাখতে পারেন।

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত বিট খাওয়ার অভ্যাস শরীরে ক্যানসার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে। তবে যাদের নিম্ন রক্তচাপ, ডায়াবেটিস, গলব্লাডারে পাথর কিংবা অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এই রস গ্রহণ না করাই ভালো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সময়: ১৫:১৭:১০   ৫৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ