তারেক রহমানকে নিয়ে সমন্বয়কদের মন্তব্য দুঃখজনক: সেলিমা রহমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমানকে নিয়ে সমন্বয়কদের মন্তব্য দুঃখজনক: সেলিমা রহমান
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



তারেক রহমানকে নিয়ে সমন্বয়কদের মন্তব্য দুঃখজনক: সেলিমা রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বক্তব্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের মাঝে জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

সেলিমা রহমান বলেন, ‘আওয়ামী লীগের সরকারের সময় সবচেয়ে রোষানলের শিকার বিএনপির নেতাকর্মীরা। গত ১৬ বছরে বিএনপির হাজারও নেতাকর্মী জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ স্বাধীন।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতার জন্য কোনোকিছুর দিকে তাকাননি। নির্বিচারে গুলি চালিয়েছেন। স্বাধীনতা পেলেও আন্দোলন চলছে, কারণ স্বৈরাচাররা চুপচাপ নেই। ভারতে থেকে অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারত নানাভাবে চক্রান্ত করছে।’

বিএনপির এই নেত্রী বলেন, ‘জনগণের কল্যাণের জন্য বিএনপিকে জিয়াউর রহমান তৈরি করেছেন। খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে। এখন তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যাচ্ছে না।’

বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠছে তারা বিএনপির কেউ না। পরিচয় নিশ্চিত না হয়ে নতুন করে কাউকে দলে না ঢোকানোর আহ্বান জানিয়েছেন সেলিমা রহমান।

তিনি বলেন, ‘জনগণের অধিকার নিশ্চিত করতে হলে দরকার একটি নির্বাচিত সরকার। তাই নিজেদের মধ্যে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

বাংলাদেশ সময়: ১৫:১৩:৪৯   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত
চলছে তালিকা যাচাই-বাছাই, বাদ যাবে অমুক্তিযোদ্ধাদের নাম
সরকারকে ঝামেলায় ফেলতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে
হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে আহ্বান
শ্রমিকের অধিকার ও শোভন কাজ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : শ্রমমন্ত্রী
পার্বত্যমন্ত্রী সাচিং প্রুর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ