পুলিশ কর্মকর্তা আরাফাতকে আশুলিয়া থানায় সোপর্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » পুলিশ কর্মকর্তা আরাফাতকে আশুলিয়া থানায় সোপর্দ
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



পুলিশ কর্মকর্তা আরাফাতকে আশুলিয়া থানায় সোপর্দ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের দিন আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত ডিবি পুলিশের ইন্সপেক্টর আরাফাত হোসেনকে গ্রেফতারের পর আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছে র‍্যাব।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে সোপর্দ করা হয়।

এর আগে ভোরে ওই পুলিশ কর্মকর্তাকে রাজধানীর আফতাবনগর এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাবের একটি যৌথ দল।

গ্রেফতার আরাফাত হোসেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে সাভারে কর্মরত ছিলেন।

র‍্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, গত ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে ইন্সপেক্টর আরাফাতের উপস্থিতি সনাক্ত করা গেছে।

ঘটনার পর থেকে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর এলাকায় একটি বাসায় আত্মগোপনে থাকা অভিযুক্ত ইন্সপেক্টর আরাফাতকে আটক করা হয়। পরে তাকে র‍্যাব-৪ এর ক্যাম্প থেকে দুপুরে আশুলিয়া থানায় সোপর্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫১:১৫   ৫৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ