নড়াইলে বিএনপি’র শান্তি সমাবেশ

প্রথম পাতা » খুলনা » নড়াইলে বিএনপি’র শান্তি সমাবেশ
শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪



নড়াইলে বিএনপি’র শান্তি সমাবেশ

জেলার কালিয়া উপজেলায় আজ বিএনপি’র উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার চাঁচুড়ী বাজারের পাশে বাবুর মাঠে এ সমাবেশের আয়োজন করে চাঁচুড়ী ও পুরুলিয়া ইউনিয়ন বিএনপি।
পুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত শেখের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
চাঁচুড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিন বিশ্বাস-এর সঞ্চালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেনে ও সদস্য সচিব স ম ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির আহবায়ক সেলিস হোসেন ও সদস্য সচিব শেখ মনিরুজ্জামান মনা, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান ও সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান, চাঁচুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল শেখ, পুরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলামিন ইসলাম মিল্টন প্রমুখ ৷
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৫২   ৪৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
সুন্দরবন মহিলা কলেজের আইসিটি ল্যাবের উদ্বোধন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ