মূল্যস্ফীতির হিসাব গভীরভাবে বিশ্লেষণ করা হবে: ড. দেবপ্রিয়

প্রথম পাতা » অর্থনীতি » মূল্যস্ফীতির হিসাব গভীরভাবে বিশ্লেষণ করা হবে: ড. দেবপ্রিয়
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪



মূল্যস্ফীতির হিসাব গভীরভাবে বিশ্লেষণ করা হবে: ড. দেবপ্রিয়

হাসিনা সরকারের আমলে চাপে পড়ে ইচ্ছা থাকলেও সঠিক তথ্য-উপাত্ত দিয়ে অর্থ ব্যয়ের প্রাক্কলন করতে পারেননি আমলারা। এ কারণেই এসব প্রাক্কলনের ভিত বেশ দুর্বল। এমন তথ্য জানিয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানিয়েছেন, খতিয়ে দেখা হবে কোন ভিত্তিতে দেয়া হতো জাতীয় আয় ও মূল্যস্ফীতির হিসাব।

মেগা মেগা সব প্রকল্প দর্শনে সাজানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পরিকল্পনা। যা অনেকগুলোর বাস্তবায়ন শেষে ভোগও করছেন দেশের মানুষ। তবে এসব বাস্তবায়নে হয়েছে বড় অঙ্কের অর্থের নয়-ছয়।

দুর্নীতির কারণ অনুসন্ধানের পাশাপাশি এসব অভিযোগের ভিত্তি খুঁজতে আগস্ট থেকে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের নাজিয়া সালমা ভবনে সরকারের ২৪টি দফতরের সঙ্গে বৈঠকে বসে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। যেখানে আলোচনা হয় যেসব তথ্য-উপাত্তে ভর করে সাজানো ও বাস্তবায়ন করা হয়েছে বিগত সরকারের উন্নয়ন পরিকল্পনা; তার ভিত আসলে কতোটা মজবুত।

বৈঠক শেষে কমিটি প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য জানান, যেভাবে বিভিন্ন বিষয়ে ব্যয় প্রাক্কলন করেছে হাসিনা সরকার; তার ভিত্তি অনেক দুর্বল। জাতীয় আয় আর মূল্যস্ফীতির হিসাব যেভাবে পরিবেশন করতো হাসিনা সরকার, সেখানে লোন গলদ আছে কি-না খতিয়ে দেখা হবে তার খুঁটিনাটি।

দেবপ্রিয় জানান, এমনভাবে কাজ করছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেন তাদের প্রাপ্ত তথ্য-উপাত্ত ব্যবহার করা যায় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা সাজাতে। পরিকল্পনা পর্যায় পার করে লেখার দিকে অগ্রসর হচ্ছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:৫৯   ৩৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
মূল্যস্ফীতির চাপে থাকা মানুষের দুর্ভোগ কমাবে ফ্যামিলি কার্ড: তিতুমীর
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারী নির্ভরতা থেকে প্রাতিষ্ঠানিক করতে হবে : অর্থমন্ত্রী
বাংলাকিউআরে ৯০ দিনে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলারের অলংকার রপ্তানির লক্ষ্য
অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ