সিটির বিপক্ষে কী প্রতিশোধ নিতে পারবে ইন্টার?

প্রথম পাতা » খেলাধুলা » সিটির বিপক্ষে কী প্রতিশোধ নিতে পারবে ইন্টার?
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪



সিটির বিপক্ষে কী প্রতিশোধ নিতে পারবে ইন্টার?

চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচের অপেক্ষায় ইতিহাদ স্টেডিয়াম। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ইন্টার মিলানকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সিটি ও ইন্টারের ম্যাচ মানেই ২০২৩ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পুনরাবৃত্তি। সেবার ইন্টারকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ম্যানসিটি। এবার কী সেই হারের প্রতিশোধ নিতে পারবে নিরাজ্জুরিরা?

ম্যানচেস্টার সিটি গেলো মৌসুমে ইপিএলের শিরোপাটা জিতলেও আক্ষেপ থেকে গেছে চ্যাম্পিয়ন্স লিগে। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে টাইব্রেকারে হেরে। তবে, চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছে সিটিজেনরা। এবার ঘরের মাঠে লড়বে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। যদিও প্রতিপক্ষ বেশ কঠিন।

চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ইন্টার মিলানের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। ম্যাচে পরিসংখ্যান অনুযায়ী এগিয়ে সিটিজেনরা। এছাড়া প্রিমিয়ার লিগের চলতি মৌসুমেও এখন পর্যন্ত টেবিলের শীর্ষে সিটিজেনরা। চার ম্যাচে হারেনি একটিতেও। দলের ফুটবলারও আছেন দারুণ ছন্দে। আর আর্লিং হলান্ডতো এরই মধ্যে নামের পাশে উঠিয়ে ফেলেছেন ৯ গোল। তার এমন স্কোর করা অবাক করছে পেপ গার্দিওলাকে।

ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘হ্যাঁ তার এমন গোল করা আমাকে অবাক করছে। আমি ১১ বছর পেশাদার ফুটবল খেলেছি, গোল করেছি ১১টি। আর এই ছেলে ৪ ম্যাচে ৯ গোল করেছে। সে আর এক ম্যাচ খেললেই আমার সমান হয়ে যেতে পারে। হলান্ডকে সহ আমাদের রুখতে প্রতিপক্ষ সমাধান খুঁজে বের করবে, আর তাদের হারাতে আমাদেরও নতুন কৌশল অবলম্বন করতে হবে।’

ম্যানচেস্টার সিটি ঘরের মাঠে ফেবারিট থাকলেও কোনো অংশে কম নয় ইন্টার মিলানও। দু’দলের এখন পর্যন্ত তিনবারের দেখায়, সিটির ২ জয়ের বিপরিতে ১ জয় আছে নিরাজ্জুরিদের দখলে। এছাড়া চলতি মৌসুমে সিরি ‘আ’ টেবিলের তিনে আছে দলটি।

মার্কোস থুরাম, লাউতারো মার্তিনেজরাও আছেন ভালো ছন্দে। তাই বলাই যায়, ইতিহাদে এ ম্যাচের উত্তাপে ছড়াবে বেশ। ইন্টার মিলান চাইবে ২০২৩ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রতিশোধ নিতে। সেবার তাদের হারিয়েই ইতিহাসের প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল পেপ গার্দিওলার সিটিজেনরা। ইন্টারের মাথায় থাকবে সেই হারের প্রতিশোধ। ফলে বলাই যায়, ম্যাচটি হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৩৮:৫১   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই ব্রাতিস্লাভার জালে পিএসজির ৬ গোল
ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের শুভসূচনা
পোর্তোর বিপক্ষে সিটির জয় ছাপিয়ে আলোচনায় মারামারি
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ নারী দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ