সালথায় শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



সালথায় শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ‘শুভ কাজে সবার পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় মানবিকতা, সহনশীলতা ও সম্প্রীতির মাধ্যমে শান্তির সমাজ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার সভাপতি ও সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে এবং সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, উপদেষ্টা পরিষদের সদস্য ও নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, ফরিদপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এবং বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ সালথা উপজেলা শাখার সহ-সভাপতি মো. সাহেবুল ইসলাম, মো. রেজাউল ইসলাম, মোহাম্মদ রবিউল আলম, মনির মোল্যা, রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. রাকিবুল ইসলাম মিরাজ, সৈয়দ মাহমুদুল হাসান, নাসিমা হক বেবিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া আলোচনা সভায় বসুন্ধরা শুভসংঘের বিভিন্ন সম্পাদকীয় ও কার্যকরী সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবিকতা মানুষের এমন একটি গুণ, যা অন্যকে ভালোবাসতে এবং বিপদে মানুষের পাশে দাঁড়াতে শেখায়। সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করতে হলে মানুষের প্রতি মানুষের সহানুভূতিশীল হতে হবে।

তাঁরা বলেন, মতের ভিন্নতা থাকতেই পারে, তবে অন্যের মতামত, ধর্ম, সংস্কৃতি ও জীবনযাত্রাকে শ্রদ্ধা করার মধ্যেই রয়েছে প্রকৃত সহনশীলতা। অন্যের প্রতি ধৈর্যশীল হওয়া এবং উগ্রতা পরিহার করাই শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার অন্যতম শর্ত।

বক্তারা আরও বলেন, বহুত্ববাদী সমাজে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করাই সম্প্রীতির মূল ভিত্তি। সামাজিক বন্ধন যত দৃঢ় হবে, সমাজে অপরাধ ও অশান্তি তত কমে আসবে। মানবিকতা, সহনশীলতা ও সম্প্রীতির চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:৪৯   ১৮২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিমান চলাচল খাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় আইকাওর অডিট শুরু
সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজন গ্রেপ্তার
বন্দরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, ছানি অস্ত্রোপচারের জন্য ২১ রোগী বাছাই
সিদ্ধিরগঞ্জে সাগরের নেতৃত্বে নানা কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আ.লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন : জামায়াত আমির
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
শরীয়তপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা
৩ বছর পর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ