১৮৩ বোতল এসকাফসহ রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৮৩ বোতল এসকাফসহ রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



১৮৩ বোতল এসকাফসহ রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে পুলিশি অভিযানে ১৮৩ বোতল নিষিদ্ধ মাদক ‘এসকাফ’-সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় রূপগঞ্জ থানার এএসআই (নিঃ) হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল তারাবো পৌরসভার অন্তর্গত বরাবো এলাকায় এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—
বিল্লাল হোসেন (৫৫): পিতা-মৃত কুতব উদ্দিন, মাতা-মৃত সামছুন্নাহার। স্থায়ী ঠিকানা: গ্রাম-প্রাকপুর, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া। বর্তমান ঠিকানা: গ্রাম-বরাব (মানিকের বাড়ীর ভাড়াটিয়া), তারাবো পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

রাসেল (৩৫): পিতা-তাজুল ইসলাম। স্থায়ী ঠিকানা: গ্রাম-কলাকান্দা, থানা-মতলব, জেলা-চাঁদপুর। বর্তমান ঠিকানা: গ্রাম-বরাব (বাতেনের বাড়ীর ভাড়াটিয়া), তারাবো পৌরসভা, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরাবো এলাকায় অভিযান চালিয়ে আসামিদের কাছে থাকা ১৮৩ বোতল অবৈধ মাদক এসকাফ উদ্ধার করা হয় এবং তাদের হাতে-নাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রূপগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে যে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে জেলা পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:২২:১২   ৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
১৮৩ বোতল এসকাফসহ রূপগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে - ববি হাজ্জাজ
প্রথমবার অংশ নিয়েই ভেনিসে বাংলাদেশি সিনেমার পুরস্কার জয়
নাটোর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
ঐক্যবদ্ধ জাতি ও জনগণের সুরক্ষায় কাজ করছে সরকার : রাশেদ খাঁন
বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন প্রধানমন্ত্রীর
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ