কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি

প্রথম পাতা » চট্টগ্রাম » কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬



কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে ৩ মাসব্যাপী “দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর শুভ উদ্বোধন ও বিশেষ মশক নিধন কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯:০০টায় মাননীয় প্রধানমন্ত্রী জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি এ অভিযানের উদ্বোধন করেন। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভার্চুয়াল এই উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন জেলার সম্মানিত সিভিল সার্জন।

ভার্চুয়াল উদ্বোধন পর্ব শেষেই জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে “ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি” ব্যানারে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে করণীয় শীর্ষক একটি বিশেষ ‘সচেতনতামূলক সভা’ অনুষ্ঠিত হয়।

তাছাড়া, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি শনিবারকে “ডেঙ্গু মশক নিধন দিবস” হিসেবে পালনের অংশ হিসেবে কুমিল্লা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিশেষ কর্মসূচি নেওয়া হয়। সিভিল সার্জনের সরাসরি উপস্থিতিতে জেনারেল হাসপাতাল ও অফিস প্রাঙ্গণে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল—যেমন জমে থাকা পানি, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদি চিহ্নিত ও ধ্বংস করার লক্ষ্যে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম চালানো হয়।

“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গুমুক্ত কুমিল্লা গড়তে নিজ বাসভবন, কর্মক্ষেত্র ও আশেপাশের আঙিনা পরিচ্ছন্ন রাখতে এবং সর্বস্তরের জনগণকে একসঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৫৪   ৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট
নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ