১৪ গোলের ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

প্রথম পাতা » খেলাধুলা » ১৪ গোলের ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪



১৪ গোলের ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

শুরুতেই জোড়া গোল হজম। এরপর ব্র্যান্দি-বোরুতো দলকে লড়াইয়ে ফেরালেও ১৭তম মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা। গোল-পাল্টা গোলে জমে ওঠা ম্যাচের শেষদিকে ব্যবধান গড়ে দেন ব্র্যান্দি। শেষমেশ ১৪ গোলের ম্যাচে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা।

ফিফা ফুটসাল বিশ্বকাপে শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। ৫ গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অ্যালান ব্র্যান্দি। অ্যাঙ্গোলার হয়ে একাই ৪ গোল করেছেন জো।

এদিকে এ জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে পা রাখল আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। পরের ম্যাচে অবশ্য আফগানিস্তানের বিপক্ষে লড়াইটা হয় হাড্ডাহাড্ডি। ২-১ গোলের কষ্টার্জিত জয় পায় আর্জেন্টিনা।

আর গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে অ্যাঙ্গোলার বিপক্ষে শুরুটা যেভাবে করেছিল, তাতে হারের শঙ্কাও জেগেছিল। ম্যাচের দুই মিনিট না যেতেই ২ গোল হজম করে বসে আর্জেন্টিনা। দলের হয়ে সপ্তম মিনিটে ব্যবধান কমান ব্র্যান্দি। তার দুই মিনিট পর আবার জো’র গোলে ব্যবধান ৩-১ করে নেয় অ্যাঙ্গোলা। এরপর আক্রমণে বোরুতো এসে ব্যবধান কমান। ১৭তম মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান ব্র্যান্দি। পরের মিনিটে দলকে লিড এনে দেন অ্যারেইতা। ৩১তম মিনিটে লিড ৫-৩ এ নিয়ে যান ত্রিপোদি।

পরের মিনিটে অ্যাঙ্গোলাকে ফের গোল এনে দেন জো। আর্জেন্টিনার হয়ে গোল করে ব্যবধান আবার বাড়িয়ে নেন ক্লদিনো। এরপর আবার অ্যাদেরিতোর গোলে ব্যবধান কমায় অ্যাঙ্গোলা। ম্যাচের বাকি সময়ের পুরো আলো কেড়ে নেন ব্র্যান্দি। হাড্ডাহাড্ডি ম্যাচের শেষটা এক তরফাভাবে আর্জেন্টিনার করে নেন তিনি। ৩৪তম মিনিটে হ্যাটট্রিক তোলার পর করেন আরও ২টি গোল। ৯-৫ গোলের জয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ২৭ সেপ্টেম্বর রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে মাঠে নামবে ব্র্যান্দিরা।

বাংলাদেশ সময়: ১৬:৫১:১৭   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের
মায়োর্কাকে হারিয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়াল বার্সেলোনা
ক্যারিকের ছোঁয়ায় বদলে গেলো ম্যানইউ, তুলে নিলো টানা চতুর্থ জয়
খাদের কিনারা থেকে জয় ছিনিয়ে আনল পাকিস্তান
আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার
আফগানিস্তানকে কাঁদিয়ে ফাইনালে ভারত
২০২১ সালের পর ফাইনালে সিটি
বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ
অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ