আলাবামায় বন্দুক হামলায় নিহত ৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » আলাবামায় বন্দুক হামলায় নিহত ৪
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪



আলাবামায় বন্দুক হামলায় নিহত ৪

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে বন্দুক হামলায় অন্তত চারজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
শনিবার পুলিশ কর্মকর্তা ট্রুম্যান ফিটজেরাল্ড স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘একাধিক বন্দুকধারী একদল লোকের উপর বন্দুক হামলা চালিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। বার্মিংহামের ফাইভ পয়েন্ট সাউথ ডিস্ট্রিক্টে রাত ১১টার পরপরই এ ঘটনা ঘটে।’
ফিটজেরাল্ড বলেন, অফিসাররা দু’জন প্রাপ্তবয়স্ক পুরুষ ও একজন প্রাপ্তবয়স্ক নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পান। ঘটনাস্থলেই তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
তিনি আরও বলেন, এ হামলায় আহত একজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, এ হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
এ হামলার ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি উল্লেখ করে ফিটজম্যান বলেন, তদন্তে সহায়তা করতে পারে এমন তথ্য সরবরাহ করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ও ব্যুরো অব অ্যালকোহোল, টোবাকো, ফায়ারআর্মস এন্ড এক্সপ্লোসিভসহ বেশ কয়েকটি সংস্থা এ ঘটনা তদন্ত করছে।
শনিবার রাতভর ফায়ার রেস্কিউ সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছিল।
গান ভায়োলেন্স আর্কাইভ জানিয়েছে, চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত ৪০৩টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে এবং এতে অন্তত ১২ হাজার ৪১৬ জন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:২০:৩৬   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল
হরমুজ প্রণালীতে মানবিক করিডর খুলতে জাতিসংঘের বিশেষ টাস্কফোর্স গঠন
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
হরমুজ প্রণালী দিয়ে মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দিলো ইরান
একাধিক যুদ্ধে লড়াই করে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনী
শপথগ্রহণ করলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
ইসলামাবাদে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ