কসবায় ভারতে পাচারকালে এক হাজার কেজি ইলিশ জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » কসবায় ভারতে পাচারকালে এক হাজার কেজি ইলিশ জব্দ
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



কসবায় ভারতে পাচারকালে এক হাজার কেজি ইলিশ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাচারকালে অভিযান চালিয়ে এক হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী।

সোমবার বিকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক এলাকা থেকে একটি পিকআপসহ এই মাছ আটক করা হয়। এ সময় পাচারে অভিযুক্ত সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করেন সেনাবাহিনী। আটককৃত সারোয়ার আলম আদ্রা গ্রামের শহীদ ভূইয়া ছেলে।

জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক গ্রামের ভিতর দিয়ে একটি পিকআপে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনী ১২ বীর’র ক্যাপ্টেন সানিউল আলম।

ক্যাপ্টেন সানিউল আলম বলেন, ইলিশ মাছ পাচারের উদ্দেশ্যে পিকআপে করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে লোডকৃত পিকআপটি জব্দ করা হয়। পরে পাচারকারীকে খুঁজে বের করে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, গোপন সংবাদে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে ১ হাজার ৫০ কেজি ইলিশ মাছ, একটি পিকআপ ভ্যান জব্দ ও একজনকে আটক করেছে। এ বিষয়ে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩:০২:৪৩   ২৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে: সারজিস
রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ