লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮২

প্রথম পাতা » আন্তর্জাতিক » লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮২
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪



লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮২

লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে সোমবার ইসরাইলি বিমান হামলায় ১৮২ জন নিহত ও ৭২৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ‘শিশু, নারী এবং চিকিৎসা-সেবা কর্মী’ রয়েছেন বলে জানানো হয়।
বৈরুত থেকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।
ইসরাইল ও হেজবুল্লাহর মধ্যে প্রায় বছরব্যাপী সংঘর্ষের মাঝে এই দিনটিকে লেবাননের জন্য সবচেয়ে মারাত্মক প্রাণঘাতী দিন হিসেবে দেখা হচ্ছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী লেবাননের উত্তর-পূর্বের বেকা উপত্যকায় উল্লেখযোগ্য হামলার সতর্কবার্তা দিচ্ছে, যা এখন চলছে বলে জানা গেছে।
ইসরাইলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ইসরাইলি বিমান বাহিনী আজকে ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।
এর আগে লেবাননের মানুষের কাছে সতর্কবার্তা দেয়া হয়। এরপর রাজধানী বৈরুতের মূল সড়কগুলোতে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। সেখানকার মানুষ বুঝতে পারছেন না কোথায় গেলে তারা নিরাপদ থাকবেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:২৬   ৩৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ