আল কোরআন ও আল হাদিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আল কোরআন ও আল হাদিস
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪



আল কোরআন ও আল হাদিস

আল কোরআন
২৪৩. তুমি কি তাদের প্রতি লক্ষ্য করনি মৃত্যুভয়ে যারা নিজেদের গৃহ থেকে বের হয়েছিল? অথচ তারা ছিল বহু সহস্র; তখন আল্লাহ তাদেরকে বললেন, ‘তোমরা মৃত্যুবরণ কর।’ পুনরাং তিনি তাদেরকে জীবন দান করলেন; নিশ্চয় মানবগণের প্রতি আল্লাহ অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা স্বীকার করে না।
২৪৪. তোমরা আল্লাহর পথে সংগ্রাম কর এবং জেনে রেখ যে, নিশ্চয় আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
২৪৫. কে সে যে আল্লাহকে উত্তম ঋণ দান করে? অনন্তর তিনি তাকে তার জন্য বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহই (মানুষের আর্থিক অবস্থাকে) সঙ্কুচিত বা সম্প্রসারিত করে থাকেন এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।
আল হাদিস
৬ নং পরিচ্ছেদ
অযূর অংগসমূহের উজ্জ্বলতা ও জ্যোতি বৃদ্ধি করার প্রচেষ্টা মুস্তাহাব
১৪১। আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে তাদের শরীরের অংগসমূহে অযূর উজ্জ্বল চিহ্নের কারণে ‘গুররান মুহাজ্জালীন’ বলে ডাকা হবে। সুতরাং তোমাদের মধ্যে যার যার পক্ষে জ্যোতি বৃদ্ধি করা সম্ভব, সে যেন তা করে।
(বুখারী-কিতাবুল ওযু)

বাংলাদেশ সময়: ০:১৫:৩৯   ২৮১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী
২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বই অনুমোদন
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
জলবায়ু ন্যায্যতা ও ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার নিশ্চিত করতে হবে: চীফ হুইপ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ