ইতিহাসের এই দিনে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইতিহাসের এই দিনে
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪



ইতিহাসের এই দিনে

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৪, মঙ্গলবার। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৭২৬ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা, মাদ্রাজ ও বোম্বাইয়ে মিউনিসিপ্যাল করপোরেশন মেয়র কোর্ট স্থাপনের অনুমতি পায়।

১৭৮৯ - যুক্তরাজ্যে ডাক ব্যবস্থার সূচনা। যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্ট সৃষ্টি হয়।

১৮০৫ - ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বৃহৎ সামরিক অভিযান বন্ধ করেন।

১৮৪১ - ব্রুনেইর সুলতান সারাওয়াকা দ্বীপ ব্রিটেনের কাছে ছেড়ে দেন।

১৯১৯ - বঙ্গোপসগর থেকে উত্থিত প্রবল সামুদ্রিক ঝড়ে ফরিদপুর, ঢাকা, পূর্ব ময়মনসিংহ জেলা বিধ্বস্ত হয়।

১৯৩২ - বাংলার প্রথম বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামের ইউরোপীয় ক্লাব আক্রমণ শেষে দেশের জন্য আত্মদানের আহ্বান রেখে আত্মহত্যা করেন। মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকর পুনা চুক্তিতে সম্মত হন।

১৯৩৯ - জার্মানির বিমান বাহিনী পোল্যান্ডের রাজধানী ওয়ার্শতে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে।

১৯৪৮ - হোন্ডা মোটরস্‌ কোম্পানি প্রতিষ্ঠিত হয়।

১৯৬০ - আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) গঠিত হয়।

১৯৬৮ - সোয়াজিল্যান্ড জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

১৯৭৩ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় নাইজার।

১৯৭৪ - আফ্রিকার দেশ গিনি-বিসাউ পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৯০ - সোভিয়েত পার্লামেন্ট বাজার অর্থনীতির পক্ষে রায় দেয়।

২০০৭ - ভারতীয় ক্রিকেট দল টি২০ বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয়।

আরও পড়ুন: ২৩ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে স্মরণীয় যত ঘটনা

জন্ম

১৫০১ - জিরোলামো কার্দানো, ইতালীয় চিকিৎসক, গণিতবিদ, জ্যোতিষী ও জুয়াড়ি।

১৫৩৪ - গুরু রামদাস, শিখধর্মের দশ শিখ গুরুর চতুর্থ গুরু।

১৮৬১ - ভিকাজী রুস্তম কামা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

১৮৬৯ - ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক।

১৮৮৪ - ইসমত ইনোনু, তুর্কি জেনারেল ও রাজনীতিবিদ।

১৮৯৬ - এফ. স্কট ফিট্‌জেরাল্ড, মার্কিন কথাসাহিত্যিক।

১৮৯৮ - হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।

১৯০২ - রুহুল্লাহ খোমেনী, পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খোমেনী হিসেবে পরিচিত, ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও ধর্মীয় নেতা।

১৯০৭ - সুধীররঞ্জন খাস্তগীর, বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর।

১৯৪০ - আরতি সাহা, ভারতীয় সাঁতারু।

১৯৫০ - মহিন্দর অমরনাথ, ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক।

১৯৫৮ - মহুয়া রায়চৌধুরী, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী।

১৯৫৯ - মিশুক মুনীর, বাংলাদেশ, টেলিভিশন সাংবাদিকতার রূপকার, বিশিষ্ট চিত্রগ্রাহক।

আরও পড়ুন: ২১ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে যত আলোচিত ঘটনা

মৃত্যু

১৮৫৯ - সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব।

১৮৬০ - ফরায়েজি আন্দোলনের নেতা দুদু মিয়া (মোহসীন উদ্দীন)।

১৯২৪ - উইলিয়াম পিয়ার্সন, ব্রিটিশ ধর্মযাজক, শিক্ষাবিদ এবং রবীন্দ্রসাহিত্যের ইংরাজি অনুবাদক।

১৯২৫ - গোকুলচন্দ্র নাগ, প্রখ্যাত ‘কল্লোল’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক।

১৯৩২ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্নাহুতিদানকারী বাঙালি নারী।

২০০৪ - রাজা রামান্না, ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী।

২০১০ - ক্ষেত্র গুপ্ত, বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক।

২০২০ - শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।

বাংলাদেশ সময়: ১০:৫৩:২২   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক মেলায় ক্ষুদ্র উদ্যোক্তাদের বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
আইনজীবী শান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় : পুলিশ
পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইন প্রয়োগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
আগামী সপ্তাহ থেকে গ্যাসসংকট কিছুটা কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন
ঘনিষ্ঠ দৃশ্যে না, ছবি থেকে বাদ পড়েছেন যেসব তারকা
দিল্লির আন্দোলনের বিরুদ্ধে পোস্ট দিয়ে আলোচনায়, কে এই অভিনেত্রী
নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে মাঠে উপস্থিত প্রধানমন্ত্রী
বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ