ভোলার দৌলতখানে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাত আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলার দৌলতখানে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাত আটক
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪



ভোলার দৌলতখানে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাত আটক

জেলার দৌলতখান উপজেলায় আজ যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খয়েরহাট বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো মোঃ আনোয়ার হোসেন (৩০), মোঃ সোহেল (২৮) ও মোঃ হাসান (২০)।
এ সময় তাদের কাছে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুইটি কার্তুজ, একটি রামদা, পাঁচটি দা, একটি চাপাতি, পাঁচটি ছুরি ও তিনটি শাবল উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, আটকরা বেশ কিছুদিন ধরে সদর উপজেলার তুলাতুলি ও ইলিশা এলাকার মেঘনা নদী ও তৎসংলগ্ন চরে স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। ভুক্তভোগী জনসাধারণ কোস্টগার্ডের সহায়তা চাইলে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। আটকদের জব্দ আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪১:১৭   ৫৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ