মোংলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক

প্রথম পাতা » খুলনা » মোংলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪



মোংলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক

মোংলা যৌথ বাহিনীর অভিযানে যুবলীগ নেতা সাদ্দাম হোসেনসহ দুজনকে আটক হয়েছেন। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) রাতভর যৌথ বাহিনীর অভিযানে তাদের মোংলা পোর্ট পৌর শহরের কুমারখালী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমারখালী এলাকার সাবেক কাউন্সিলর মো. হাবিবুর রহমানের ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ফিরোজ আহমেদ। সম্পর্কে তারা দুজন সৎ ভাই।

কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (২৪ সেপ্টেম্বর) রাত ২টার দিকে মোংলা পৌর শহরের ১নং ওয়ার্ড সংলগ্ন কুমারখালী এলাকায় বিশেষ অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় এই এলাকা থেকে যুবলীগ নেতা সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যানুযায়ী নিজ বাসা ও পৌর শহরে অবস্থিত হাবিব ইন্টারন্যশনাল আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে অবৈধভাবে রাখা একটি বিদেশি শটগান, ১টি একনলা বন্দুক, ৩৮ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়। এ সময় তার সহযোগী ফিরোজ আহমেদকেও আটক করা হয়। জব্দ করা অস্ত্র ও আটকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ বুধবার সকালে মোংলা থানায় হস্থান্তর করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম জানান, রাতে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ তাদের আটকের পর সকালে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারেও তদন্ত ও অভিযান চলছে। আর আটকদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বুধবার দুপুরের পর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৪:২৬   ৩৩২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে না জনগণ : আইনমন্ত্রী
সার বিতরণে অনিয়ম করলে কোনো ছাড় নেই: প্রতিমন্ত্রী অমিত
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ