লেফটেন্যান্ট তানজিমের আত্মত্যাগ সেনাবাহিনী শ্রদ্ধাভরে স্মরণ করবে : সেনা প্রধান

প্রথম পাতা » চট্টগ্রাম » লেফটেন্যান্ট তানজিমের আত্মত্যাগ সেনাবাহিনী শ্রদ্ধাভরে স্মরণ করবে : সেনা প্রধান
বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪



লেফটেন্যান্ট তানজিমের আত্মত্যাগ সেনাবাহিনী শ্রদ্ধাভরে স্মরণ করবে : সেনা প্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশমাতৃকার সেবায় সাহসী সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন’র আত্মত্যাগ বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। তরুণ এই সেনা কর্মকর্তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী গর্বিত। জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বুধবার ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া পরিদর্শনকালে কুমিল্লা সেনানিবাসে কর্মরত সকল পদবির সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেওয়ার সময় বক্তৃতাকালে এ কথা বলেন।
তিনি বক্তব্যের শুরুতেই শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সেনা প্রধান সকলের উদ্দেশ্যে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির ওপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টস্থ আর্মি মেডিকেল কলেজ এবং ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ’র কার্যক্রম পরিদর্শন করেন।
৩৩ পদাতিক ডিভিশন’র জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া, সেনাসদরের চিফ কনসালটেন্ট জেনারেল, অ্যাডহক সিএসসিসহ সেনাসদর ও কুমিল্লা এরিয়ার উর্ধ্বতন সেনা কর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৭:২১   ৩০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ