শামীম ওসমান দিল্লীর মাজারে কান্নাকাটি করছে: গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শামীম ওসমান দিল্লীর মাজারে কান্নাকাটি করছে: গিয়াসউদ্দিন
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪



শামীম ওসমান দিল্লীর মাজারে কান্নাকাটি করছে: গিয়াসউদ্দিন

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ৫ আগস্ট সরকার পতনের অনেকে ধরা পড়লেও গডফাদারকে ধরা যায়নি। সে এখন দিল্লীতে গিয়ে মাজারে রাতে কান্নাকাটি করছে। তারা সে পালিয়ে গেছে। দাম্ভিকতার পতন হয়েছে। বিগত দিনে এ গডফাদারের সাথে মানুষ দেখা করতে পারেনি। বাড়িতে গেলে ধূর ধূর করে তাড়িয়ে দিত। বিএনপিকে মাটিতে মিশিয়ে দিবে বলে দাম্ভিকতা দেখাতো। শত শত কোটি টাকার মালিক হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকায় ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজির বিরুদ্ধে আয়োজিত জনসভাযর আয়োজন করে। জণসভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন গিয়াসউদ্দিন।

এসময় তিনি আরও বলেন, অনেকেই তাকে বলতেন সিংহপুরুষ। সিংহ মানে তো জানোয়ার। আমি বলতাম কাপুরুষ। তিনি সত্যিকার অর্থেই কাপুরুষের মত বোরকা পড়ে পালিয়ে গেছে। স্বৈরাচার সরকার পতনের জন্য আমরা যখন আন্দোলন করি তখন নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে রেখেছে কিংবা বাড়িঘর ছাড়া রেখেছে। আপনার আগেই জানেন এখানে যারা আওয়ামী লীগ নেতা এবং স্বৈরাচার সরকারের দোসর ছিল তারা কিভাবে এখানে অন্যায় জুলুম নির্যাতন চালিয়েছে। তারা বিএনপিকে চিরতরে শেষ করে দেবে বলে হুংকারও দিয়েছিল। সরকারেও পৃষ্ঠপোষকতায় তারা এমন কোন সেক্টর নেই যেখানে চাঁদাবাজি করেনি। এখানের দিনমজুর, সিএনজি চালক ও রিকশা চালকদের থেকে এখানের আওয়ামী লীগ কর্মীরা চাঁদা উঠিয়ে খেত। এমন কোন ব্যবসা—বাণিজ্যের ত্রে বা এমন কোন হকার নেই যাদের থেকে আওয়ামী লীগ কর্মীরা চাঁদা নেয় নি। তারা অর্থনীতিকে একেবারে শেষ করে দিয়েছে, ব্যাংকের টাকা লুটপাট করেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। পুলিশ ও থানার দালাল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করেছে। মিথ্যা মামলায় সাধারণ মানুষকে আসামি করে তাদের থেকে টাকা লুটপাট করেছে। এমন কোন অপকর্ম নয় যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা করে নাই। তাদের এই অপকর্মের জন্য নারায়ণগঞ্জবাসী সারা বাংলাদেশের কাছে লজ্জিত।

সভায় সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রওশন আলীর সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল সাবেক যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম,এ,হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল আল মামুন, মোস্তফা কামাল, ডি,এইচ,বাবুল, এস,এম, আসলাম, এডঃ মাসুদুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মাদ ইকবাল হোসেন, যুগ্ম—সম্পাদক আবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, শ্রম—বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, জিল্লুর রহমান, ইউসুফ মিয়া, শরীফ হোসেন, ১নং ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ১নং ওর্য়াড বিএনপির সহ—সভাপতি শুক্কুল আলী, যুগ্ম—সম্পাদক ফারুক, আফজাল হোসেন, ত্রণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, হাজী মফিজুল ইসলাম, স্বস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হোসেন ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ—সভাপতি রোমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১৩   ৬০৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪
১৫ বছরের বন্ধুত্বের টানে পুয়ের্তো রিকোয় মাহির পাশে মিথিলা
ভোলায় স্পিডবোটে তল্লাশি, ৩১ কেজি গাঁজাসহ আটক ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ