যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



যৌথ অভিযানে ২৬ দিনে ২৪৩ অস্ত্র উদ্ধার

দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযানে ২৬ দিনে ২৪৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার হয়েছে ১১০ জনকে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) পুলিম সদর দফতরের মিডিয়া অ্যান্ড পিআরের এআইজি ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে রিভলবার ১৩টি, পিস্তল ৬৭টি, রাইফেল ১৪টি, শটগান ৩১টি, পাইপগান ৬টি, শুটারগান ২৪টি, এলজি ২৫টি, বন্দুক ৩৯টি, একে -৪৭ একটি, গ্যাসগান ২টি, এয়ারগান ৫টি, এসবিবিএল ৭টি, এসএমজি ৫টি, টিয়ার গ্যাস লঞ্চার ২টি এবং থ্রি-কোয়াটার ২টি।

উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার চলতি মাসের ৪ সেপ্টেম্বর থেকে যৌথবাহিনী অভিযান শুরু করে।

যৌথ অভিযানে ছিল বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্ট গার্ড এবং র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৫:৩১:২৫   ২৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ