স্টার জলসায় আসছে রাজ ও উষসীর সিরিয়াল!

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্টার জলসায় আসছে রাজ ও উষসীর সিরিয়াল!
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



স্টার জলসায় আসছে রাজ ও উষসীর সিরিয়াল!

কাজ করার জন্য কোনো মাধ্যমই ছোট নয়, তা আবারও প্রমাণ করে দিলেন টালিউড অভিনেত্রী উষসী রায় ও পরিচালক রাজ চক্রবর্তী। আর তাই ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় আসতে চলেছে এ জুটির নতুন সিরিয়াল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, টালিউডের জনপ্রিয় সিনেমা পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরেই ছোট পর্দায় ফিরছেন উষসী।

পারিবারিক গল্পে নির্মিত হওয়া নতুন সিরিয়াল পরিচালনায় থাকবেন রাজ। রাজের পরিচালনায় অভিনেত্রী উষসীর নায়ক হিসেবে দেখা যাবে সুস্মিত মুখোপাধ্যায়কে। উষসীর মতো তেমন জনপ্রিয় না হলেও টিভি পর্দায় পরিচিত মুখ সুস্মিত।

নতুন মুখের সঙ্গে অভিনয় করতে বরাবরই অপছন্দ নয় উষসীর। তার মতে, প্রত্যেকে পেশাজগতে নতুন থাকেন। কাজ করতে করতে প্রতিষ্ঠা পান। আমিও এক সময় নতুন ছিলাম, এখন প্রতিষ্ঠিত। তাই নতুন মুখের সঙ্গে কাজ করতে আমার মানা নেই।

জানা যায়, স্টার জলসার নতুন এই সিরিয়ালের কাজ খুব শিগগিরই শুরু হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে দুর্গা পূজার আগেই নতুন সিরিয়ালের প্রচার ঝলক শুট হবে। তবে এ বিষয়ে পরিচালক রাজ এখন পর্যন্ত অবশ্য কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশ সময়: ১৫:৩৫:১৫   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ