বিদেশী পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজী করণের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশী পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজী করণের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



বিদেশী পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজী করণের আশ্বাস দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বিদেশী পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজী করণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। উপদেষ্টা আজ সোমবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডা. ওয়ালি তাসার উদ্দিন এর নেতৃত্বে ২৬ সদস্যের Europe Bangladesh Federation of Commerce and Industry (EBFCI) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস প্রদান করেন।

উপদেষ্টা বলেন, পর্যটন আমাদের দেশের অন্যতম সম্ভাবনাময় খাত। বিদেশি পর্যটকদের আকৃষ্টকরণের লক্ষ্যে তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ করা হবে। প্রয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভা করে এ সংক্রান্ত নীতিমালা পরিবর্তনের পদক্ষেপ নেয়া হবে।

লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, অনিবাসী বাংলাদেশিরা (এনআরবি) আমাদের সম্পদ। বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, এদেশ আমাদের আপনাদের সবার। সবাই মিলে এদেশকে গড়তে হবে। উপদেষ্টা এসময় বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে অনিবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা আরো বলেন, কৃষি আমাদের অর্থনীতির চালিকাশক্তি। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের কৃষি খাতে সবচেয়ে বেশি উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে। তিনি অনিবাসী বাংলাদেশিদের কৃষি যান্ত্রিকী-করণে প্রয়োজনীয় সহযোগিতা-সহ কৃষি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৪৫   ২২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চার দাবিতে সিটি প্রশাসককে নাগরিক আন্দোলনের স্মারকলিপি
নলুয়াপাড়ায় নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, মালিককে জরিমানা
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি মোঃ রায়হান কবিরের
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ
আধুনিক দাসত্ববিরোধী আইন আরও কঠোর করছে অস্ট্রেলিয়া
ব্রিটিশ স্টিল রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি চীনের জিংইয়ের
ওমানে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ, নারী হকিতে এক গৌরবোজ্জ্বল মুহূর্ত
সুনামগঞ্জে পাঁচজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান
নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ