আওয়ামী লীগের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রেফতার -৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রেফতার -৫
বুধবার, ২ অক্টোবর ২০২৪



আওয়ামী লীগের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা গ্রেফতার -৫

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে গ্রেফতার হয়েছে ৫ জন। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে (২ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম নিটোল,২নং পোগলদিঘা ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক, পৌর আওয়ামী লীগের সদস্য ও বাউসী বাজার হাট বিটার মোয়াজ্জেম হোসেন, পৌর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী আফজাল হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট বিকেলে সারাদেশ ব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির কর্মসূচিতে আমি অংশ গ্রহণ করি। পরে আরামনগর বাজার হতে একটি মিছিল বের হয়ে পৌর শহরের পাকা রাস্তা ধরে বাস টার্মিনালের দিকে যায়। এসময় বিবাদীগণ মিছিলে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। তাদের এ অতর্কিত হামলায় আমি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা দায়ের করিতে বিলম্ব হইল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া নিউজ টু নারায়ণগঞ্জ কে বলেন, সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ মধ্যপাড়া গ্রামের মৃত জয়েন শেখ এর ছেলে ও বিএনপি’র সমর্থক মোঃ অলিল মিয়া বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৪৫ জনকে এজাহারভুক্ত আসামি করে মামলা দায়ের করে। এছাড়াও ১৫০ জনকে এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকেলে আসামিদের জামালপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৬:৫৯   ৮৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জে ৩০০ ফিট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট: ১১ মামলা, ৬ জন আটকসহ মাদক ও অস্ত্র উদ্ধার
প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
রামেবি’র চলমান স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
ম্যানসিটির বড় জয়ের রাতে ১৭ বছর বয়সী ‘বিস্ময়বালকের’ স্বপ্নের অভিষেক
অস্কারে প্রতিনিধিত্বের দৌড়ে বাংলাদেশের ৫ সিনেমা
বর্তমান সময়ে ভয়াবহ চ্যালেঞ্জগুলোর একটি মাদক : প্রতিমন্ত্রী টুকু
ডা. শফিকুর রহমানের সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ