খাগড়াছড়িতে পূজা উদযাপনে মন্দিরে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে পূজা উদযাপনে মন্দিরে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার
শনিবার, ৫ অক্টোবর ২০২৪



খাগড়াছড়িতে পূজা উদযাপনে মন্দিরে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার

শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের পক্ষ থেকে জেলার ১৮ মন্দিরে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

আজ (শনিবার) সকালে খাগড়াছড়ি সদর জোনের (৩০ বীর) অধিনায়ক লে. কর্নেল আবুল হাসনাত জুয়েল পিএসসি এ উপহারসামগ্রী মন্দিরগুলোর দ্বায়িত্বরতদের হাতে তুলে দেন।

এ সময় তিনি মন্দির প্রতিনিধিদের উদ্দেশে বলেন, সার্বজনীন দুর্গোৎসবকে সুন্দর ও সফল করতে সব সময় বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতি-সহবস্থান নিশ্চিতে সকলকে মিলেমিশে এক হয়ে কাজের মাধ্যমে সুন্দর খাগড়াছড়ি গড়তে আহ্বান জানান তিনি।

লে. কর্নেল আবুল হাসানাত জুয়েল আরও বলেন, দুর্গাপুজায় খাগড়াছড়িতে কোনো বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। নিরাপত্তা ও শান্তির জন্য প্রশাসন কাজ করছে। যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী পাশে থাকবে।

১৮টি পূজা মণ্ডপের পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ সেনাবাহিনীর সদর জোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৩০:৫৫   ২৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরিচিত করতে চাই : শিক্ষামন্ত্রী
কুরিয়ারে পাঠানো হচ্ছিল ‘ব্লুটুথ স্পিকার’, খুলতেই মিলল ১১ হাজার ইয়াবা
দেশের ক্রীড়া উন্নয়নে প্রান্তিক পর্যায় থেকে প্রতিভা খুঁজে আনতে চাই : মীর হেলাল
ধামা ইলিয়াছের দেওয়া তথ্যেই গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন: এসপি মাসুদ
‘আন্তর্জাতিক মানে উন্নীত হবে চট্টগ্রাম চিড়িয়াখানা’
জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে: আবদুল আউয়াল মিন্টু
কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ফেনী সীমান্তে ৬৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ