মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অভিবাসী আটক

প্রথম পাতা » আন্তর্জাতিক » মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অভিবাসী আটক
শনিবার, ৫ অক্টোবর ২০২৪



মালয়েশিয়ায় ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বিভিন্ন অভিবাসন অপরাধের অভিযোগে ২১৪ বাংলাদেশিসহ ৬০২ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শনিবার (৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলম জেলার তামান শ্রী মুদা সেকশন ২৫ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ২১৪ জন বাংলাদেশি, নেপালের ১১৫, মিয়ানমারের ৮৬, ৮১ জন ইন্দোনেশিয়ার, ৬০ জন ভারতের, ৩৪ জন পাকিস্তানের, শ্রীলঙ্কান ১০ জন এবং একজন করে আলজেরিয়া ও ফিলিপিনের নাগরিক রয়েছেন। এদের মধ্যে ১৯ থেকে ৫৩ বছর বয়সী ৫০৫ জন পুরুষ এবং ৯৭ জন নারী রয়েছেন।

সেলাঙ্গর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, সেলাঙ্গর কন্টিনজেন্ট পুলিশ হেডকোয়ার্টার্স এবং ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টসহ বিভিন্ন সংস্থার ৪৪৫ জন কর্মকর্তা ও কর্মী এই বিশেষ অভিযান পরিচালনা করে।

চিহ্নিত অপরাধগুলোর মধ্যে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ লঙ্ঘন, বিশেষ করে ওয়ার্ক পারমিট বা পাসপোর্টের মতো বৈধ ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অপরাধ রয়েছে।

আটককৃতদের পরবর্তী তদন্তের জন্য সেমেনিয়েহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৫৫   ২৯০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসলামাবাদে ৭ নভেম্বরের চেতনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি-পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে তুরস্কের পার্লামেন্টের সায়
পাঞ্জাবে কর্মভূমি এক্সপ্রেসের চার বগিতে আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক
আল-সায়েদের বিজয়ে কর্ণাটকে উল্লাস
নিউইয়র্ক সিনেটে প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস
মার্কিন সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প
ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের
ভেনেজুয়েলায় কলম্বীয় বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর হামলা, নিহত ১৯
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ