লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সার সহজ জয়

প্রথম পাতা » খেলাধুলা » লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সার সহজ জয়
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সার সহজ জয়

লিগে শেষ ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। রোববার (৬ অক্টোবর) আলাভেসকে ৩-০ গোলে হারিয়েছে তারা। মাত্র ৩২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেছেন বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি।

এস্তাদিও ডি মেন্ডিজোরোজাতে ম্যাচের সপ্তম মিনিটে রাফিনহার পাস থেকে গোল করেন লেভানডোভস্কি। ম্যাচের ২২তম মিনিটে আবারও রাফিনহা-লেভানডোভস্কি জুটিতে দ্বিতীয়বারের মতো এগিয়ে যায় বার্সেলোনা। আর ম্যাচের ৩২ মিনিটে নিজের তৃতীয় গোলটি করে বার্সার ইতিহাসে চতুর্থ দ্রুততম হ্যাটট্রিক পূর্ণ করেন লেভা।

বার্সার জয়ের নায়ক লেভানডোভস্কি হলেও, এই ম্যাচে দুর্দান্ত খেলেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। লেভার প্রথম গোলটি আসে তার ফ্রি কিক থেকে হেড করে। আর দ্বিতীয় গোলে রাফিনহা বাঁ দিক থেকে দারুণ এক ক্রস করেন।

এদিকে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে দ্রুততম হ্যাটট্রিক স্যামুয়েল ইতোর দখলে। ২০০৮ সালে আলমেরিয়ার বিপক্ষে মাত্র ২৪ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন ক্যামেরুনের এই কিংবদন্তি ফুটবলার।

এই জয়ে রিয়াল মাদ্রিদ থেকে ৩ পয়েন্ট লিড নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল বার্সেলোনা। ৯ ম্যাচে বার্সার পয়েন্ট ২৪।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৫২   ২৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইয়ামালকে ব্যালন ডি’অর জেতাতে মাঠে নেমেছে বার্সেলোনা
ম্যানচেস্টার ডার্বিতে হালান্ডের গোল নিয়ে ‘ভুল’ স্বীকার রেফারি সংস্থার
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
এমবাপ্পের জোড়া গোলে জিতল রিয়াল
সাবালেঙ্কাকে হারিয়ে ইউএস ওপেনের নতুন রানি রিবাকিনা
রায়ার বীরত্ব ও ১২১ সেকেন্ডের রূপকথায় শীর্ষে আর্সেনাল
ইউএস ওপেনের ফাইনালে সাবালেঙ্কা ও রিবাকিনা
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ওলিসের জোড়া গোল, চ্যাম্পিয়নস লিগে উড়ন্ত শুরু বায়ার্ন মিউনিখের
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতিতে সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা-কাঠমান্ডু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ