চিকিৎসাশাস্ত্রে নোবেল জিতলেন দুই মার্কিন বিজ্ঞানী

প্রথম পাতা » আন্তর্জাতিক » চিকিৎসাশাস্ত্রে নোবেল জিতলেন দুই মার্কিন বিজ্ঞানী
সোমবার, ৭ অক্টোবর ২০২৪



চিকিৎসাশাস্ত্রে নোবেল জিতলেন দুই মার্কিন বিজ্ঞানী

চিকিৎসাশাস্ত্রে অনবদ্য অবদানের জন্য ২০২৪ সালে নোবেল পুরস্কার পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। মাইক্রোআরএনএর কার্যক্রম আবিষ্কারের জন্য এই পুরস্কার পেলেন তাঁরা। পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণের প্রক্রিয়া আবিষ্কারেও এ দুজন গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সোমবার এ দুই নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।

পুরস্কার হিসেবে ১ কোটি ১০ লাখ ক্রোনা (১২ কোটি ৭৪ লাখ টাকা) পাচ্ছেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুভকুন। পুরস্কারের অর্থ নিজেদের মধ্যে ভাগ করে নেবেন এই দুই মার্কিন চিকিৎসাবিদ।

মাইক্রোআরএনএ হচ্ছে এক ধরনের ছোট রাইবো নিউক্লিক অ্যাসিড (আরএনএ)। এটি শরীরে জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে বহুকোষী জীবের শরীরে জিনের কার্যক্রম নিয়ে কাজ করা সহজ হবে। আর তাতে করে শরীরের ভিতরে থাকা বিভিন্ন অঙ্গের কার্যক্রম নিয়েও জানা যাবে বিস্তারিত।

চিকিৎসাশাস্ত্রের নোবেল বিজয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো এ বছরের নোবেল পুরস্কারের মৌসুম। প্রতিবছরের মতো এবারও মোট ছয়টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে।

এরপর মঙ্গলবার পদার্থবিদ্যায়, বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে এবং সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। ১০ ডিসেম্বরের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

ডিনামাইট উদ্ভাবক আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ থেকে প্রতিবছর নোবেল পুরস্কার দেওয়া হয়।

গত বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পান হাঙ্গেরিয়ান-আমেরিকান বিজ্ঞানী ক্যাতালিন কারিকো ও আমেরিকান বিজ্ঞানী ড্রিউ উইসম্যান। করোনা প্রতিরোধী এমআরএনএ টিকার বিকাশে সহায়ক নিউক্লিওসাইড বেস পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য এই পুরস্কার পান ক্যাতালিন কারিকো ও ড্রিউ উইসম্যান।

বাংলাদেশ সময়: ১৬:২৮:৩০   ৩২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ