২৫সালে উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র, আশা বিদায়ী রাশিয়ার রাষ্ট্রদূতের

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২৫সালে উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র, আশা বিদায়ী রাশিয়ার রাষ্ট্রদূতের
বুধবার, ৯ অক্টোবর ২০২৪



২৫সালে উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র, আশা বিদায়ী রাশিয়ার রাষ্ট্রদূতের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি বলেছেন আগামী বছর উৎপাদনে যাবে রূপপুর বিদ্যুৎকেন্দ্র।

বুধবার (০৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করে আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, আগামী বছর (২৫ সাল) বিদ্যুৎ উৎপাদন করবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গ্যাজপ্রমের বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম, রাশিয়ার গম ও সার রফতানি এবং রূপপুর প্লান্টের ঋণ পরিশোধ নিয়েও আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাশিয়ার সহযোগিতা এবং বাংলাদেশে গম ও সার সরবরাহকারী হিসেবে দেশটির ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রূপপুর প্রকল্পে অর্থ প্রদানের সমস্যা সমাধান করবে। বাংলাদেশে রাশিয়ার আরও বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন।

এর আগে ২৭ আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্টিটস্কি।

বাংলাদেশ সময়: ১৫:১২:৩৯   ৩০৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: বিভাগীয় কমিশনার
ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন
মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন সরকারের সাফল্য : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ