সীমান্তে সাড়ে ৪ কেজি সোনা জব্দ করল বিএসএফ

প্রথম পাতা » আন্তর্জাতিক » সীমান্তে সাড়ে ৪ কেজি সোনা জব্দ করল বিএসএফ
শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪



সীমান্তে সাড়ে ৪ কেজি সোনা জব্দ করল বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্তে সাড়ে চার কেজিরও বেশি ওজনের সোনা জব্দ করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ভাষ্য, এর দাম সাড়ে তিন কোটি রুপি।

বিএসএফ বলছে, এক মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দুটি সোনার বার ও ১৮টি সোনার বিস্কুট খুঁজে পাওয়া যায়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানতে পারে, এ সোনা বাংলাদেশ থেকে পাচার হয়েছিল।

শুক্রবার (১১ অক্টোবর) বিএসএফ এক বিবৃতিতে জানায়, এদিন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় কর্মরত সদস্যরা, ভারত-বাংলাদেশ সীমান্তে একটি মোটরসাইকেল আটক করে।

বিবৃতিতে জানানো হয়, মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে এয়ার ফিল্টারে লুকানো দুটি সোনার বার ও ১৮টি সোনার বিস্কুট খুঁজে পাওয়া যায়। এগুলো ভারতে পাচারের পরিকল্পনা ছিল। একজনকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই ব্যক্তি জানান, তিনি ৯ অক্টোবর রাতে বাংলাদেশের বোজতলা গ্রামের আলমগীর নামের একজনের কাছ থেকে চালানটি পান। চালানটি নদিয়া জেলার স্বর্ণখালী বনাঞ্চলের একজন অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা ছিল। বিনিময়ে তিনি ১০ হাজার রুপি পেতেন। তবে আগেই তিনি ধরা পড়েন।

গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ সোনা অধিকতর তদন্তের জন্য কলকাতার রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরে (ডিআরআই) হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৫:৫৮   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান বাংলাদেশের
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প: এ পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার
চূড়ান্ত চুক্তির অধীনে ইরানকে হরমুজে টোল আদায়ের অনুমতি দেয়া হবে না: রুবিও
পদ্মশ্রী সম্মানে ভূষিত রোহিত শর্মা
হরমুজে নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা ইরানের
পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবেই অবস্থান বজায় রাখবে উত্তর কোরিয়া: কিম জং উন
লেবানন ‘ইসরাইলের খেলার মাঠ’ হওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে সুইজারল্যান্ডে পাকিস্তান প্রতিনিধি দল
যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরাইলি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ