নাটোরে লুট হওয়া সার্জিক্যাল মেশিনসহ গ্রেফতার ৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে লুট হওয়া সার্জিক্যাল মেশিনসহ গ্রেফতার ৫
শনিবার, ১২ অক্টোবর ২০২৪



নাটোরে লুট হওয়া সার্জিক্যাল মেশিনসহ গ্রেফতার ৫

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লুট হওয়া সার্জিক্যাল মেশিন নাটোরে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার বেলা বারোটায় নিজ দপ্তরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন।

গ্রেফতারকৃত পাঁচজন হলেন, রাজশাহীর পুঠিয়া থানাধীন কাঁঠালবাড়িয়া গ্রামের আব্দুস সবুরের ছেলে মোহাম্মদ সাব্বির (৩০), বারইপাড়া গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে আশরাফুল ইসলাম (৩৬), নতুন গাঁওপাড়া গ্রামের আসাদুল মিস্ত্রীর ছেলে মেহেদী হাসান ( ২৩), একই গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে রুহুল আমিন (৩১) এবং নাটোরের নাটোর সদর থানাধীন পশ্চিম মাটিয়াপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে কাওছার আলী কালু (২৫)।

প্রেস ব্রিফিং পুলিশ সুপার জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাসিষ্ট মোসাদ্দেক হোসেন সরকার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জন্যে বরাদ্দকৃত কিছু মেশিন ঢাকা থেকে গ্রহন করে ট্রাকযোগে রওনা হন। পথিমধ্যে ৮ অক্টোবর রাত দেড়টার দিকে নাটোর থানার কুটিয়াপাড়া এলাকায় পৌঁছলে ত্রিপল কাটার শব্দ বুঝতে পেরে ট্রাক থামানো হয়। এ সময় দেখা যায়, ট্রাকের ত্রিপল কেটে ঐ সব মেশিন লুট করা হয়েছে।

এ ব্যাপারে নাটোর থানায় মামলা করা হলে গতকাল পুঠিয়া থানার কাঁঠালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ঘটনার মূল পরিকল্পনাকারী মোহাম্মদ সাব্বির এবং আশরাফুল ইসলামকে উল্লেখিত যন্ত্রপাতি ও দুইটি মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো তিনজনকে গ্রেফতার করা হয়।

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম ও অপস) একরামুল হক এবং নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৭:৫০   ৩৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১১ জনের কারাদণ্ড
দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই, থাকবে ৭৫০ পুলিশ: এসপি
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
সকল গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা - স্বরাষ্ট্রমন্ত্রী
লাইসেন্সবিহীন সার বিক্রি করায় জামালপুরে অসাধু ব্যবসায়ীকে জরিমানা
উৎসবমুখর আয়োজনে আলফাডাঙ্গায় বেস্ট ইসলামী লাইফের ১৪ বছর পূর্তি
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহবান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ