ফটিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুকী-ই-আজম

প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুকী-ই-আজম
শনিবার, ১২ অক্টোবর ২০২৪



ফটিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শনে উপদেষ্টা ফারুকী-ই-আজম

ফটিকছড়িতে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন অর্ন্তবর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি ১২ই অক্টোবর দুপুর থেকে রাত পর্যন্ত ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশানক ফরিদা খানম, এডসি সাদিউর রহমান জাদিদ, উপজেলা নির্বাহী অফিসার মো মোজাম্মেল হক চৌধুরী, সেনা বাহিনীর মেজর মাহীর, সহকারী কমিশনার ভূমি মেজবাহ উদ্দীন, ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ, ছাত্র সমন্বয়ক তালাদ মাহমুদ রাফিসসহ আরো অনেকেই।

ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, সবাই বলেছেন আমরা মিলেমিশে থাকতে চাই। সেটার একটা ইতিবাচক দিক রয়েছে। যেটা আমাদের জীবনকে সহনশীল করবে। সব মানুষ যদি সমান ভাবে মর্যাদায় জীবন যাপন করতে পারি তাহলে আমাদের সকল অধিকার সংরক্ষিত থাকবে। আমাদের সকল রাষ্ট্রের অধিকার আছে সে গুলো আমরা সমানভাবে উপভোগ করতে পারবো। আমার অধিকার অন্য হরণ করতে পারবেনা।

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৩   ৪৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী
হাসিনার আমলে বিরোধীদের বেঁচে থাকার অধিকার ছিল না: রিজভী
পার্বত্য শিক্ষার্থীদের স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয় : পার্বত্য মন্ত্রী
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
কুমিল্লায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন: বর্ণাঢ্য র‍্যালি
কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, খুলে দেওয়া হয়েছে ১৬টি জলকপাট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ