সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় আপেলের চালান জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় আপেলের চালান জব্দ
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪



সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় আপেলের চালান জব্দ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ২২ হাজার ৫৪০ কেজি ভারতীয় আপেল জব্দ করেছে বিজিবি। রবিবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার চিনাকান্দি সীমান্তে ২৮ বিজিবির টহল দল দুই ট্রাক ভর্তি ২২ হাজার ৫৪০ কেজি আপেল জব্দ করে। যার সর্বমোট মূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. এ কে এম জাকারিয়া কাদির জানান, রবিবার বিকেলে চিনাকান্দি বিউপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান পরিচালনা করে।
এ সময় ঝিগাতলা নামক স্থান থেকে আপেলের চালান জব্দ করে তারা। টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকা।

জব্দকৃত আপেলের চালান কাস্টমসে জমাদানের প্রক্রিয়া চলছে।
সীমান্তে অপরাধ প্রবণতা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি তৎপর আছ বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:৩৪:৪০   ৬৫২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের স্বস্তির জয়
জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন: ২০৩০ সালের লক্ষ্যমাত্রা অর্জনে জবাবদিহিতার মুখোমুখি বিশ্বনেতারা
মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন : ডা. জুবাইদা রহমান
বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনায় রটারডাম কনভেনশনে যুক্ত হচ্ছে বাংলাদেশ
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে পর্যটন খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ঢাকার ২০ জোনে হচ্ছে বিশেষ কমিটি
তখন কেন জানি মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে : রিজভী
নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ