নোয়াখালীতে ৬৫ কেজি ইলিশ জব্দ, গেলো এতিমখানায়

প্রথম পাতা » চট্টগ্রাম » নোয়াখালীতে ৬৫ কেজি ইলিশ জব্দ, গেলো এতিমখানায়
রবিবার, ১৩ অক্টোবর ২০২৪



নোয়াখালীতে ৬৫ কেজি ইলিশ জব্দ, গেলো এতিমখানায়

নোয়াখালীর সদর ও বেগমগঞ্জ উপজেলায় নিষেধাজ্ঞার প্রথম দিন অভিযান চালিয়ে ৬৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) মাইজদী পৌর বাজারে ও বেগমগঞ্জের চৌমুহনীর গোলাবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। পরে সেগুলো এতিমখানায় শিক্ষার্থীদের জন্য দিয়ে দেওয়া হয়েছে।

জানা যায়, রবিবার জেলা শহরে মাইজদী পৌর বাজারে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল এবং বেগমগঞ্জের চৌমুহনীর গোলাবাড়িয়া বাজারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার ওই অভিযান চালান।
এ সময় মাইজদী পৌর বাজার থেকে ২০ কেজি এবং বেগমগঞ্জের চৌমুহনীর গোলাবাড়িয়া বাজার থেকে ৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মন্ডল বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিন পৌর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জব্দকৃত ২০ কেজি ইলিশ বাহতুন নুর আশ্রাফিয়া মাদরাসা ও তালিমুল কোরআন মাদরাসার এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার জানান, বেগমগঞ্জের চৌমুহনীতে অভিযান পরিচালিয়ে মজুদ করা ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়।
সেগুলো দুটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। আগামি ৩ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

বাইতুন নুর আশ্রাফিয়া মাদরাসার শিক্ষক সায়েম মো. ওমর বলেন, ‘ইলিশের দাম এত বেশি যে মাদরাসায় ইলিশ খাওয়াটা স্বপ্নের মতো। মৎস্য কর্মকর্তা অভিযানের মাছ আমাদের মাদরাসার এতিমখানায় দিয়েছেন।
খবরটি শুনে ছাত্ররা খুবই খুশি। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।’

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মা ইলিশ রক্ষা ও ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ১৩ অক্টোবর থেকে ২২ দিন সাগরে ইলিশসহ সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এরমধ্যে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২২:৫০:৫৩   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


সাংস্কৃতিক অঙ্গনকে দলীয়করণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
বান্দরবানে দুর্গম সীমান্ত এলাকায় বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন
কক্সবাজারে মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজার হবে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র : ভূমি প্রতিমন্ত্রী
যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দেয়াই হোক মূল ভাবনা: কৃষিমন্ত্রী
বাবার স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কক্সবাজার বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী
খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ