ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

প্রথম পাতা » চট্টগ্রাম » ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ৬
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪



ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ধরাভাঙ্গা গ্রামে মেঘনা নদীতে বালু মহালে ডাকাতির সময় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি শর্টগান, ৭ রাউন্ড গুলি ও দুটি রাম দা ও একটি স্পিডবোট জব্দ করা হয়।

সোমবার (১৪ অক্টোবর) রাতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির।

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর থানার মজিদপুর ইউনিয়নের আলীপুর গ্রামের মো. আরমান, কাজী তারেক, আবু সাঈদ, আমজাদ হোসেন, সাজ্জাদ ও আশরাফুল ইসলাম হিমেল।

ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সোমবার রাতে মেঘনা নদীতে নৌ-পুলিশ নিয়ে অভিযান চালিয়ে স্থানীয় সাধারণ জনগণের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৯:০৬   ৪৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ