দুটি ট্রলিং জাহাজসহ ৩১ ভারতীয় জেলে আটক করেছে নৌবাহিনী

প্রথম পাতা » চট্টগ্রাম » দুটি ট্রলিং জাহাজসহ ৩১ ভারতীয় জেলে আটক করেছে নৌবাহিনী
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪



দুটি ট্রলিং জাহাজসহ ৩১ ভারতীয় জেলে আটক করেছে নৌবাহিনী

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌ-বাহিনী। বাংলাদেশে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা থাকাকালে ভারতীয় ট্রলিং জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরে নিয়ে যান ভারতীয় জেলেরা। জেলেদের এমন অভিযোগ ছিল দীর্ঘদিনের। মৎস্য শিকারে নিষেধাজ্ঞার তিন দিনের মাথায় ভারতীয় জাহাজ দুটি আটক হওয়ায় বাংলাদেশী জেলেদের মাঝে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আত্মবিশ্বাস ফিরেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে।

আটককৃতদের বাড়ী ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে। বুধবার সকাল দশটায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম।

তিনি বলেন, আটককৃত জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে জেলেদের নামের তালিকা ও জেলেদের ছবি প্রকাশ করেনি নৌ-বাহিনী।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:০৫   ৩৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


নোয়াখালীতে সাক্ষরতার হার ৭৫.৫২ শতাংশ
পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ