খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার

প্রথম পাতা » খুলনা » খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪



খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেপ্তার

গত ৫ আগস্ট সরকার পতনের প্রেক্ষাপটে আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, সহিংসতা ও বিস্ফোরকের ৩ মামলায় বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকার মেয়ের বাসা থেকে র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

কপিলমুনি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রশীদুজ্জামান ২০০৯ সালে পাইকগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।

২০১৯ সালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রশীদুজ্জামান। কিন্তু ওই ভোটে তার জামানত বাজেয়াপ্ত হয়েছিল।

চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন (কয়রা-পাইকগাছা) থেকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তখন থেকে তিনিও পালিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৩০:১৭   ৩৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা নিবেদন
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী
আগামী বছর সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং চালু হবে
অবৈধ অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু : র‌্যাব মহাপরিচালক
যারা সারের সংকট তৈরি করছে, তাদের পুলিশ খুঁজছে: কৃষিমন্ত্রী
নিষিদ্ধ আ. লীগকে ফেরাতে জামায়াত-এনসিপি লংমার্চের ঘোষণা দিয়েছে: রাশেদ খাঁন
খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনে সাংস্কৃতিক সপ্তাহ শুরু
শিক্ষায় বরাদ্দ ৫ শতাংশে নিতে চান প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ