বরাদ্দের অভাবে বন্ধ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বেশ কয়েকটি প্রকল্প

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরাদ্দের অভাবে বন্ধ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বেশ কয়েকটি প্রকল্প
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪



বরাদ্দের অভাবে বন্ধ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের বেশ কয়েকটি প্রকল্প

বরাদ্দের অভাবে বন্ধ হয়ে গেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চলমান কয়েকটি প্রকল্প। তবে বরাদ্দ পাওয়া গেলে সেগুলোর কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান। তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সব প্রকল্পের ভৌত অগ্রগতি প্রায় ২০ শতাংশ হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ২০২৪-২৫ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভায় তিনি এসব তথ্য জানান। সভায় বিগত সভার সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি এবং প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

আইএমইডির সূত্র অনুযায়ী— ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় অগ্রগতি আগস্ট ২০২৪ পর্যন্ত ২ দশমিক ৫৭ শতাংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অগ্রগতি ১১ দশমিক ৬৭ শতাংশ বলে সভায় উল্লেখ করা হয়।

এ সময় সচিব ড. মো. মুশফিকুর রহমান বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অগ্রগতি জাতীয় অগ্রগতির তুলনায় বেশি হলেও তাতে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। চলমান প্রকল্পগুলোর মধ্যে বেশ কয়েকটি বরাদ্দের অভাবে বন্ধ রয়েছে, বরাদ্দ পাওয়া গেলে সেগুলোর কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

মন্ত্রণালয়ের সার্বিক অগ্রগতির কথা জানিয়ে তিনি বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সব প্রকল্পের ভৌত অগ্রগতি প্রায় ২০ শতাংশ। এ সময় তিনি সততা এবং নিষ্ঠার সঙ্গে প্রকল্পগুলোর কাজ শেষ করার জন্য প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

প্রসঙ্গত, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের চারটি দপ্তরে ২০২৪-২৫ অর্থবছরে মোট নয়টি প্রকল্প রয়েছে। এর মধ্যে বিটিসিএল পাঁচটি, টেলিটক বাংলাদেশ লিমিটেডের একটি, ডাক অধিদপ্তরের দুটি এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসির একটি প্রকল্প রয়েছে। যেগুলোর বরাদ্দের ভিত্তিতে আর্থিক অগ্রগতি (স্ব অর্থায়নসহ) সর্বমোট ১১ দশমিক ৬৭ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৩   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)
সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন
জামালপুরে বিদ্যুতের হাহাকার, তীব্র ক্ষোভের মুখে পল্লী বিদ্যুৎ
গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ