সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

প্রথম পাতা » চট্টগ্রাম » সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
বুধবার, ১৬ অক্টোবর ২০২৪



সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী

রাঙ্গামাটির দুর্গম সাজেক এবং বঙ্গলতুলী ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনী বাঘাইহাট জোনের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে সাজেক ইউনিয়নে এসব অনুদান প্রদান করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি-বাঙালি গ্রামবাসীর মধ্যে অনুদান প্রদান করেন বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. খায়রুল আমিন।

জোন কমান্ডার বলেন, পানিবন্দি দুস্থ, গরিব, অসহায় ও দিনমজুরদের পাশে থাকতে সর্বদা আমরা সচেষ্ট। বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন সবসময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, সবার ওপরে দেশ। তাই আমাদের সবাইকে দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। অত্র এলাকার সকলের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে বাংলাদেশ সেনাবাহিনী। শান্তিশৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আমরাও কাজ করছি। অবকাঠামোগত উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় বাঘাইহাট জোন টুআইসি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক (পিএসসি), ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, সাজেক থানা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন ও বাঘাইহাট কাঠ মালিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাজেক থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০১   ৩১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম
পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা রয়েছে - পার্বত্য মন্ত্রী
জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের আহ্বান কৃষিমন্ত্রীর
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ: স্বরাষ্ট্রমন্ত্রী
৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রিজভী
মুক্তিযুদ্ধের পর এবার জুলাই চেতনা নিয়ে ব্যবসা করছে একটি দল : ধর্মমন্ত্রী
চাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ