ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হারেননি, দাবি ভ্যান্সের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হারেননি, দাবি ভ্যান্সের
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪



ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হারেননি, দাবি ভ্যান্সের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে হারেননি বলে দাবি করেছেন রিপাবলিকান দলের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স। স্থানীয় সময় বুধবার (১৬ অক্টোবর) পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের সমাবেশে এমন দাবি করেন তিনি।

সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার পেনসিলভানিয়ার উইলিয়ামসপোর্টে সাংবাদিকরা জেডি ভ্যান্সকে প্রশ্ন করেন, তিনি ২০২০ সালের নির্বাচনের ফলাফল বিশ্বাস করেন কি না- সে প্রশ্নের উত্তর না দিয়ে তিনি ভোটারদের কাছে কী ধরনের বার্তা দিচ্ছেন?

ভ্যান্সকে এই প্রশ্ন করার কারণ হলো, তার রানিংমেট সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন মার্কিন নির্বাচনের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছেন, ভোট জালিয়াতির কারণে ২০২০ সালের নির্বাচনে তিনি জো বাইডেনের কাছে হেরে গিয়েছিলেন। যদিও ট্রাম্পের এই দাবি মিথ্যা।

জেডি ভ্যান্সকে এ নিয়ে আগেও প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। তবে তিনি সাংবাদিকদের বলেছেন, গত নির্বাচনে কী হয়েছিল, তা তার কাছে পরিষ্কার।

তবে এবার তিনি তার উত্তর স্পষ্ট করেন। বলেন, ‘২০২০ সালের নির্বাচনের বিষয়ে আমি বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি। আমি মনে করি, ২০২০ সালে গুরুতর সমস্যা ছিল। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরেছিলেন? আমার জবাব হলো, না।’

পূর্ণ তদন্তে ২০২০ সালের নির্বাচনে কোনো জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি। তবুও ট্রাম্প নির্বাচনী ফল নিয়ে সন্দেহ রেখেছেন এবং ইঙ্গিত দিয়েছেন, তিনি হয়তো এই বছরের নির্বাচনের ফলাফলও মানবেন না (পরাজিত হলে)।

উল্লেখ্য, আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী হচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বাংলাদেশ সময়: ১৫:২৭:১১   ২৭৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন
ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ