গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩১

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩১
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলা, নিহত ৩১

ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চল ১৯ দিন ধরে অবরোধ করে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার জাবালিয়া শরণার্থীশিবিরে বোমা হামলা চালিয়ে অন্তত ৩১ জনকে হত্যা করা হয়েছে।

শুধু শরণার্থীশিবিরই নয়, হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল কিছুই বাদ যাচ্ছে না। গাজায় এক বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে উদ্বাস্তু হওয়া ফিলিস্তিনিদের আশ্রয়স্থলেও ফেলা হচ্ছে বোমা।

আল–জাজিরার প্রতিবেদনের তথ্য, ইসরায়েলি বোমার আঘাতে জাবালিয়ায় শরণার্থীশিবিরে বুধবার ২৩ (অক্টোবর) এক দিনে ৩১ জন নিহত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় নজিরবিহীন হামলা চালিয়ে ৩০০ সেনাসহ প্রায় ১ হাজার ১৪০ জনকে হত্যা করেন হামাসের যোদ্ধারা। গাজায় বন্দি করে নিয়ে আসেন প্রায় ২৫০ জনকে। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক বছরে নিহতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬:৩০:১৯   ২৪৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


উত্তর কোরিয়া-রাশিয়ার শক্তিশালী সম্পর্কে ‘গর্বিত’: কিম
গাজা পরিকল্পনা নিয়ে ইসরাইল সফর করবেন ট্রাম্পের জামাতা কুশনার
ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে
বিশ্বে ভারতের গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে: মোদি
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী
স্বাধীনতা দিবসে লালকেল্লায় প্রথমবার পূর্ণাঙ্গ ‘বন্দে মাতরম
ইউএসএস আব্রাহাম লিংকন: নাবিকদের দুরবস্থার খবর ‘অতিরঞ্জিত’, দাবি মার্কিন নৌবাহিনীর
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
ভারতের প্রতি নেতিবাচক ধারণা পোষণকারী মানুষের সংখ্যা বাংলাদেশে বেড়েছে
কঠিন চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন সাগরে থেকে হতাশ মার্কিন রণতরীর ক্রু-নাবিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ