কানাডার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে ভিসা সুবিধা ও প্রতিরক্ষা সহায়তায় গুরুত্ব

প্রথম পাতা » ছবি গ্যালারী » কানাডার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে ভিসা সুবিধা ও প্রতিরক্ষা সহায়তায় গুরুত্ব
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



কানাডার সঙ্গে সেনাপ্রধানের বৈঠকে ভিসা সুবিধা ও প্রতিরক্ষা সহায়তায় গুরুত্ব

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী ভিসা সহজতর করার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে তিনি সামরিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণ বিনিময় সম্প্রসারণসহ প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়েও কথা বলেছেন।

বুধবার (২৩ অক্টোবর) সেনাপ্রধান অটোয়ায় পৌঁছালে কানাডার প্রিভি কাউন্সিল অফিসের পরিচালক এবং বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং তাকে স্বাগত জানান। এদিন তিনি কানাডার ভাইস চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট-জেনারেল স্টিফেন আর কেলসি এবং দেশটির হাউস অফ কমন্সের এমপি ও অভিবাসনবিষয়ক স্থায়ী কমিটির সদস্য সালমা জাহিদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি সুবিধা ও প্রতিরক্ষা সহায়তা বাড়ানোর বিষয়ে কথা বলেন।

জেনারেল ওয়াকার-উজ-জামান তরুণদের উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের অগ্রাধিকারের কথা তুলে ধরেন এবং উভয় দেশের পারস্পরিক সুবিধার কথা উল্লেখ করে আরও বেশি শিক্ষার্থী ভিসা সহজতর করার বিষয়ে কানাডার সহায়তা কামনা করেন। তিনি কানাডার আবাসন সংকট মোকাবিলায় সহযোগিতার প্রস্তাব করেন।সেবা প্রদানকারী পাঠানোসহ কানাডার স্বাস্থ্যসেবার খাতে সহায়তায় বাংলাদেশের প্রস্তুতির কথা উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৩০:০৪   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
ঢাকা পরিষ্কার রাখতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
তিন মাসেই গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাচ্ছে কেরানীগঞ্জে : ডিএমপি কমিশনার
লং মার্চের নামে বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ