সরিষাবাড়ীতে মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪



সরিষাবাড়ীতে মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে মা ইলিশ আহরণ থেকে বিরত জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ ইং উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে ভাটারা ইউনিয়নের ৮৬ জন জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

এসময় ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আকন্দ, ট্যাগ অফিসার সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য আজাফফর হোসেন রাজা, আলতাফ হোসেন, ফরহাদ হোসেন সহ মহিলা মেম্বার আছিয়া ও হ্যাপি আক্তার উপস্থিত ছিলেন।

ভিজিএফ চাল পেয়ে জেলেরা বলেন, আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযানে সচেষ্ট থাকবো এবং ১৩ অক্টোবর হতে আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে সকলকেই ইলিশ ধরা ও বিক্রি করতে নিরুৎসাহিত করবো। এছাড়াও জেলেরা জানান,আমরা ভিজিএফ চাল পেয়ে অনেক খুশি।

বাংলাদেশ সময়: ২২:২২:৫৪   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্লাস্টিক দূষণ কমাতে সদরে শিক্ষার্থীদের পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ
ক্যারিয়ারের ব্যস্ততম বছর শেষে সাময়িক বিরতিতে অ্যান হ্যাথাওয়ে
ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্ন দেশ গড়তে প্রধানমন্ত্রীকে সহায়তা করুন : ডিসি গাজীপুর
জামায়াত নেতা আখতারুজ্জামান রিমান্ড শেষে কারাগারে
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
ভারতের সঙ্গে চুক্তি হলেই মোগলহাট স্থলবন্দর চালু হবে : ত্রাণমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার
‘বিশ্ব বসতি দিবস ২০২৬’ উদ্‌যাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ