নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪



নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ ২ ডাকাত আটক

নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার ভোররাতে নৌবাহিনী কন্টিনজেন্ট ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মো. মনির হোসেন ব্যাপারী ও মাদক ব্যবসায়ী মো. রাসেলকে আটক করা হয়। এ সময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশী করে ১টি দেশীয় রিভালবার, ৫টি রামদা, ৩টি ক্রীজ, ১টি ড্রেগার, ২টি বল্লম, ৩টি দা, ১টি চাবুক, ১টি চাইনিজ হেমার, ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটককৃতদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
অভিযানে ভোলা সদর থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
কল্যাণমূলক ও জনবান্ধব রাষ্ট্র গঠনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে বলে আইএসপিআরে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭:৩০:৫১   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালী-ভাটিয়াপাড়া রেলপথের দুই পাশে খেজুরের বীজ রোপণ
জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর
নাসিকের সীমানা সম্প্রসারণে চার ইউনিয়ন যুক্ত হচ্ছে, ৩০ দিনের মধ্যে আপত্তি আহ্বান
নারায়ণগঞ্জ কাঁচপুরে ২৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৬
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ কাজ করার অঙ্গীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ