দিনাজপুর হাবিপ্রবি’র নবাগত ভিসির সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » দিনাজপুর হাবিপ্রবি’র নবাগত ভিসির সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভা
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪



দিনাজপুর হাবিপ্রবি’র নবাগত ভিসির সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভা

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবাগত ভিসি প্রফেসর ড. মো. এনামউল্যা দায়িত্ব গ্রহণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা করেন।

আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার প্রফেসর ড. জাহাঙ্গীর কবির ও প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সদ্য দায়িত্ব প্রাপ্ত ভিসি কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের প্রায় ১৯টি দাবি-দাওয়া উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষার্থীদের দাবিকে সামনে রেখে ভিসি বলেন, ডাইনিং সহ শিক্ষার্থীদের দাবি আদায়ে শিক্ষার্থীদের হয়ে কাজ করবো৷

এছাড়াও তিনি চলমান সংকট সেশনজট সহ সকল ব্যাপারে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন। তিনি গত ২৩ অক্টোবর হাবিপ্রবি’র কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্পণ করে ভিসির দায়িত্ব গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:৩২:৫৫   ৩১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নতুন উদ্যোক্তা সৃষ্টিতে নিবিড়ভাবে কাজ করা হবে : কৃষি ব্যাংকের চেয়ারম্যান
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
লোডশেডিং কমাতে জনসচেতনতায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী উদ্যোগ
নিজ আসনে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান প্রধানমন্ত্রীর
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী
মৎস্য উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী টুকু
‘শিক্ষার অধিকার ফিরে চাই’ ব্যানারে জবি ছাত্রলীগের মিছিল
বড় জয়ে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তন রাঙাল ম্যানচেস্টার ইউনাইটেড
ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে সরকার: মীর শাহে আলম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ