‘তুফান’র উর্দু ট্রেলার প্রকাশ, পাকিস্তানের ৪৩ সিনেমা হলে মুক্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘তুফান’র উর্দু ট্রেলার প্রকাশ, পাকিস্তানের ৪৩ সিনেমা হলে মুক্তি
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



‘তুফান’র উর্দু ট্রেলার প্রকাশ, পাকিস্তানের ৪৩ সিনেমা হলে মুক্তি

ঢালিউড সুপারস্টার শাকিব খানের আলোচিত সিনেমা ‘তুফান’ এবার পাকিস্তানের ৪৩ সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তবে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি বাংলা ভাষায় নয়, পাকিস্তানে ‘তুফান’ দেখা যাবে উর্দুতে। ফেসবুকে উর্দু ট্রেলার প্রকাশ হলে ব্যাপক প্রশংসিত হয় ভক্তদের কাছে।

এ খবর নিশ্চিত করেছে ‘তুফান’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই। নিজেদের অফিশিয়াল পেজে ‘তুফান’ সিনেমার একটি ছবি শেয়ার করে এর ক্যাপশনে আলফা আই লিখেছে, এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘তুফান’।

আগামী ১ নভেম্বর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে পাকিস্তানে। ইতোমধ্যে ‘তুফান’ সিনেমাটি পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর থেকে ছাড়পত্র পেয়েছে।

কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘তুফান’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী।

সিনেমাটি মুক্তির পরই দেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। বিদেশের মাটিতেও সফল ঢালিউড এ সিনেমা। এবার সাফল্যের সে ধারাবাহিকতার ছোঁয়া পাকিস্তানের মাটিতেও ফেলবেন শাকিব, এমনটাই প্রত্যাশা করছেন শাকিব ভক্তরা।

উল্লেখ্য, ‘তুফান’ সিনেমায় নব্বই দশকের এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ঢালিউডে সর্বোচ্চ ব্যবসার রেকর্ড হিসেবে বিশ্বজুড়ে এ সিনেমাটি ৫৬ কোটি টাকার ব্যবসা করে চলতি বছর।

বাংলাদেশ সময়: ১৫:০৮:৪৯   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
নেপালকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপরাধের প্রতি জিরো টলারেন্স’পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
বন্যায় ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের ক্ষুদ্র ঋণের এক মাসের কিস্তি ও সুদ মওকুফ করেছে সরকার : পার্বত্য প্রতিমন্ত্রী
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীর জাহাজ থেকে ১৩০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ গুরুত্বপূর্ণ : জাহিদ হোসেন
‘ব্রিটেনের প্রধানমন্ত্রীও তারেক রহমানের ভাষায় আশ্বাস দিয়েছেন’
সাংহাইয়ে ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে যোগ দিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ