ফতুল্লায় সাবেক ডিবি প্রধান হারুনের ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় সাবেক ডিবি প্রধান হারুনের ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার
সোমবার, ২৮ অক্টোবর ২০২৪



ফতুল্লায় সাবেক ডিবি প্রধান হারুনের ‘ক্যাশিয়ার’ গ্রেপ্তার

ফতুল্লায় অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান মোকাররম সর্দারকে (৪৮) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রবিবার (২৭ অক্টোবর) মধ্যরাতে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক মোকাররম সর্দার কিশোরগঞ্জ জেলার নিকলী থানার দামপাড়ার মৃত নুরুল ইসলামের পুত্র। সে সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের ‘ক্যাশিয়ার’ হিসেবেও পরিচিত।

এর আগে গত ২ অক্টোবর অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে ফতুল্লার শাহ আলম নামে এক ব্যবসায়ী আদালতে সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ, মোকাররম সর্দারসহ ১১ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ফতুল্লা থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, ফতুল্লার আলীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মোকাররমকে গ্রেফতার করা হয়। পরে তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়। মোকাররম সর্দারকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:৪৩   ৩৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ