সাভারে ছাত্র-জনতা হত্যার ৮ মামলায় ইউপি চেয়ারম্যান সেলিম গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে ছাত্র-জনতা হত্যার ৮ মামলায় ইউপি চেয়ারম্যান সেলিম গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪



সাভারে ছাত্র-জনতা হত্যার ৮ মামলায় ইউপি চেয়ারম্যান সেলিম গ্রেপ্তার

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যার আট মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে সাভার থানার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বুধবার (৩০ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকায় র‌্যাবের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সেলিম মণ্ডল সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রাইন এলাকার মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে। তিনি সাবেক সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর মিরপুর থেকে র‌্যাবের একটি টিম সেলিম মণ্ডলকে গ্রেপ্তার করে। পরে সাভার মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।

সাভার থানার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল ) শাহীনুর কবির ঢাকা পোস্টকে বলেন, র‌্যাবের একটি টিম মিরপুরে অভিযান চালিয়ে সেলিমকে গ্রেপ্তার করেছে। পরে সাভার মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়। সেলিমের বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় আটটি মামলা আছে। তবে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হৃদয় হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এছাড়াও সেলিমের বিরুদ্ধে নিজের স্ত্রীকে হত্যার মামলাও আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫:৪৬:১০   ২৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ