চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় পাথরবোঝাই ট্রাকে মিলল ফেনসিডিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় পাথরবোঝাই ট্রাকে মিলল ফেনসিডিল
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪



চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় পাথরবোঝাই ট্রাকে মিলল ফেনসিডিল

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১৮১ বোতল ফেনসিডিল জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১৬-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্য বাজার সংলগ্ন আমদানীকৃত পাথর আনলোডিং পয়েন্ট এলাকায় ভারতীয় ট্রাক তল্লাশি অভিযান চালায় বিজিবি। এ সময় ৫২ টন পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক (WB65A1503) এর ড্রাইভার কেবিনে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, জব্দ করা পাথরবোঝাই ট্রাকটির আমদানিকারক বাংলাদেশি প্রতিষ্ঠান মীর আক্তার ট্রেডার্স এবং রপ্তানিকারক ভারতীয় প্রতিষ্ঠান হলো শ্রাবন্তী ট্রেডার্স। তাছাড়া সি অ্যান্ড এফ এজেন্ট গালফ জোহরা এবং তার প্রোপাইটার হলেন মো. নুর আমিন।

তিনি আরও জানান, আটক মাদকদ্রব্য ও পাথরসহ ট্রাকের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা ও আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

বাংলাদেশ সময়: ১৫:৫০:০৮   ৩১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ছাইতানি বিলে মাসব্যাপী ড্রেজিং, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী
শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার
ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ