সব বয়সী দর্শক দেখতে পাবেন দীঘির বিয়ে!

প্রথম পাতা » ছবি গ্যালারী » সব বয়সী দর্শক দেখতে পাবেন দীঘির বিয়ে!
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪



সব বয়সী দর্শক দেখতে পাবেন দীঘির বিয়ে!

শোবিজ অঙ্গনে মাঝে মাঝেই লেগে থাকে বিয়ের ধুম। এদিকে শরৎ শেষেই আসছে শীত, বিয়ের সিজন বলে কথা! অনেক সিংগেল তারকারা হয়তো এই মৌসুমকে সামনে রেখেই মিংগেল হওয়ার প্রহর গুনছেন। তবে অদূর আগামীতে দুই তারকার এক জাঁকজমক বিয়ের আসর দেখতে যাচ্ছে দর্শকেরা, তা মোটামুটি নিশ্চিত হয়েই বলা যেতে পারে।

জানা গেছে, সেই বিয়ের আসরে কনে হবেন হালের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, এবং বর হবেন অভিনেতা সৈয়দ জামান শাওন। অর্থাৎ দীঘি-শাওনের এই বিয়ের আয়োজনটি কোনো কমিউনিটি সেন্টার বা বাসা-বাড়িতে নয়; বসবে প্রেক্ষাগৃহে!

যদিও এই বিয়ের কাজ অনেকটাই প্রস্তত। যেহেতু ভিন্নতা রয়েছে, তাই বিয়ের আয়োজনটি দেখাতে বেশ কিছু কার্যক্রমের মাঝ দিয়ে যেতে হয়েছে আয়োজকদের। এ জন্য প্রয়োজন হয়েছে অনুমতির। কারণ, অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে প্রেক্ষাগৃহের বড় পর্দায় অর্থাৎ ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ নামের একটি সিনেমায়। ছবিটি নিয়ে এবার নতুন খবর, গত ৩০ অক্টোবর চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতিপত্র পেয়েছে সিনেমাটি। অর্থাৎ, দীঘির বিয়ে দেখাতে থাকছে না আর কোনো বাধা। সেখানে এও উল্লেখ করা হয়েছে যে, কোনো দৃশ্য কাটা ছাড়াই সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’। অর্থাৎ সিনেমাটি সব বয়সী দর্শকরা দেখতে পাবেন।

এদিকে সিনেমার মুক্তির তারিখ চূড়ান্ত না হলেও ইউ গ্রেডের সার্টিফিকেট হাতে পেয়ে উচ্ছ্বসিত সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা।

জানা গেছে, ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ সিনেমাটিতে প্রিয়ন্তীর চরিত্রে অভিনয় করেছেন দীঘি। সিনেমার সেই গল্পে থাকছে মূল চরিত্র প্রিয়ন্তীর বিয়ে। সেখানে লাল শাড়িতে, ব্রাইডাল লুকে, বউ হয়ে ধরা দেবেন দীঘি। এবং শাওনকে শেরওয়ানিতে বরের বেশে দেখা যাবে সেখানে।

দীঘি ও শাওন ছাড়াও ‘থার্টি ফোর- টোয়েন্টি ফোর- থার্টি সিক্স’ আরও অভিনয় করেছেন কারিনা কায়সার, গোলাম কিবরিয়া তানভীর, মানস বন্দ্যোপাধ্যায়, মিলি বাশার, শহীদুল আলম সাচ্চু, আবু হুরায়রা তানভীর, শামীমা নাজনীন, রোজী সিদ্দিকীসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩১   ৪৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ