সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় জারা নামে এক শিশুর মৃত্যু

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় জারা নামে এক শিশুর মৃত্যু
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় জারা নামে এক শিশুর মৃত্যু

সরিষাবাড়ী প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের ধাক্কায় জারা(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌরসভার সাতপোয়া গ্রামের জামতলা মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পিতা ইউনুস মাস্টার।

নিহতে পরিবার ও স্থানীয়দের সূত্র জানায়, নিহত শিশু ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্দ গ্রামের ইউনুস মাস্টারের মেয়ে। তারা স্ব-পরিবার পৌরসভার সাতপোয়া জামতলা মোড় এলাকায় ভাড়াবাসা নিয়ে বসবাস করে। শিশু জারা রেল লাইনের ধারে খেলা করার সময় হঠাৎ জামালপুরগামী লোকাল ট্রেনের ধাক্কা লেগে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড়াঃ রবিউল ইসলাম বলেন, ট্রেনের ধাক্কায় আহত হয়ে একজন শিশু চিকিৎসার জন্য এসেছিল। পরে অবস্থার অবনতি হলে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫০:৩৯   ৩৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ